ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সদর দপ্তর স্থানান্তরের দাবি: ফটিকছড়ি উত্তরের ৩ ইউনিয়নে ফের ৪৮ ঘণ্টার হরতাল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২২ জুলাই ২০২৬   ২০০ বার পঠিত
সদর দপ্তর স্থানান্তরের দাবি: ফটিকছড়ি উত্তরের ৩ ইউনিয়নে ফের ৪৮ ঘণ্টার হরতাল

সদ্য অনুমোদিত চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর স্থানান্তরের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। ভৌগোলিক বিবেচনা ও জনস্বার্থ উপেক্ষা করে সদর দপ্তর নির্ধারণের প্রতিবাদে আগামী রবিবার (২৬ জুলাই) থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করেছে উপজেলা বাস্তবায়ন কমিটি।
​কর্মসূচি অনুযায়ী, বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নে এই হরতাল পালিত হবে। এ সময় বারৈয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং মিরসরাই-ফটিকছড়ি সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
​মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টায় ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানানো হয়।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাস্তবায়ন কমিটির অন্যতম সমন্বয়ক ও বাগমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক। তিনি বলেন, “নতুন উপজেলার মূল উদ্দেশ্যই ছিল সাধারণ মানুষের প্রশাসনিক ভোগান্তি কমানো। কিন্তু গেজেট অনুযায়ী সদর দপ্তর করা হয়েছে সাবেক ফটিকছড়ি উপজেলার নিকটবর্তী পশ্চিম ভূজপুর মৌজায়, যা উত্তরাঞ্চলের বাসিন্দাদের জন্য কোনোভাবেই সুবিধাজনক নয়। ফলে নিকারের এ সিদ্ধান্তের মাধ্যমে প্রায় আড়াই লাখ মানুষের দীর্ঘদিনের প্রশাসনিক দুর্ভোগ থেকেই যাবে।”
​আন্দোলনকারীদের দাবি, ভূজপুর থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তরে দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের মধ্যবর্তী স্থানে সদর দপ্তর স্থাপন করতে হবে। তাহলেই বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাটসহ পুরো অঞ্চলের মানুষ সমানভাবে প্রশাসনিক সুবিধা পাবেন।
​উপজেলা বাস্তবায়ন কমিটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের যৌক্তিক দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর রূপ নেবে। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ অন্যান্য জরুরি সেবার যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে।
​সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটির সমন্বয়ক ও ভূজপুর থানা যুবদলের সাবেক সভাপতি নুরুল আমীন, বাগানবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের, ফটিকছড়ি উত্তর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ বি এম সিদ্দিক এবং বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
​উল্লেখ্য, গত ১ জুলাই প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলার অনুমোদন দেওয়া হয় এবং এর সদর দপ্তর ভূজপুর থানা সংলগ্ন এলাকায় স্থাপনের সিদ্ধান্ত হয়। তবে স্থানীয় ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে আন্দোলন শুরু করে সর্বস্তরের মানুষ। এর আগে একই দাবিতে গত ১৬ জুলাই উত্তর ফটিকছড়ির বিভিন্ন এলাকায় সর্বাত্মক হরতাল পালিত হয়।
জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa