ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ বিপাকে সোনম

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০   ৩১৩ বার পঠিত
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ বিপাকে সোনম

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ চলছে ভারতের রাজধানী নয়াদিল্লির শাহিনবাগে। সম্প্রতি সেখানে গুলি চালানোর ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়ার সংবাদ টুইটারে শেয়ার করে সোনম এমন ঘটনার প্রতিবাদ জানান। তিনি বলেন, ভারতে এমন ঘটনা ঘটবে তা তিনি কল্পনাই করতে পারেননি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্যের জেরে ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হয়েছে সোনম। তার বাবা
বলিউড তারকা অনিল কাপুরের সঙ্গে দাউদ ইব্রাহিমের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অশোক শ্রীবাস্তব নামের এক ব্যক্তি অনিলের একটি ছবি দিয়েছেন টুইটারে। তাতে দাউদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনিলকে। ওই ছবির উত্তরে সোনম বলেছেন, এই ছবির কোনও ভিত্তি নেই। ভারতের ক্রিকেট ম্যাচ দেখতে ওইদিন মাঠে হাজির হন অনিল কাপুর। রাজ কাপুর এবং কৃষ্ণা রাজ কাপুরের সঙ্গে ওইদিন মাঠে গিয়েছিলেন তিনি। সেখানে আর কে ছিল সে বিষয়ে তার বাবার কোনো ধারণা ছিল না।

টুইটারে সোনম আরও লিখেছেন, দিল্লির জামিয়া মিলিয়া এবং শাহিনবাগে গত কয়েক সপ্তাহ ধরে যে ঘটনা ঘটতে শুরু করেছে, তা ভারতে কখনও হতে পারে বলে কল্পনা করতে পারেন না। এসব করে দেশের মানুষের মধ্যে ঘৃণা ছড়াবেন না। আপনার কর্মের মাধ্যমেই ধর্মের পরিচয় পাওয়া যায়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa