ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শেরপুরে অস্ত্র-গুলিসহ ছিনতাইকারী চক্রের ৬ সদস্য আটক

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২০   ২৫০ বার পঠিত
শেরপুরে অস্ত্র-গুলিসহ ছিনতাইকারী চক্রের ৬ সদস্য আটক

শেরপুরের ঝিনাইগাতীতে অস্ত্র ও গুলিসহ ছিনতাইকারী চক্রের ছয় যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও ঝিনাইগাতী থানার পুলিশ।

 

 

বৃহস্পতিবার রাতে (৬ ফেব্র“য়ারি) যৌথ অভিযান চালিয়ে গারো পাহাড়ের গজনী অবকাশ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-উপজেলার গজনী এলাকার ফেমিসন সাংমার ছেলে কইয়েন, অনুকূল সাংমার ছেলে লিকি, ধানশাইলের জহুরুল ইসলাম, রামেরকুড়ার আনোয়ারুল ইসলাম শিক্কু, ডাকাবরের জয়নাল মিয়া ও আয়নাল হক।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি রংপুর থেকে ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে আসা দর্শণার্থীদের জিম্মি করে মোবাইলসহ টাকা
পয়সা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে এ ঘটনায় মামলা দায়ের হলে গত বুধবার (৫ ফেব্রুয়ারি) উত্তর ধানশাইল চকপাড়া এলাকার জাকির হোসেনকে আটক করে পুলিশ।

 

 

 

তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গজনী অবকাশ কেন্দ্রের ডাইনোসর ভাষ্কর্যের পাশের একটি জঙ্গল থেকে একটি চাইনিজ পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ আদিবাসী যুবক কইয়েনকে আটক করা হয়। পরে কইয়েনের তথ্যের ভিত্তিতে পাশের জঙ্গলে অভিযান চালিয়ে পাঁচটি রামদাসহ লিকি, জহুরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম শিক্কু, জয়নাল মিয়া ও আয়নাল হককে আটক করে পুলিশ।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি রামদা উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa