ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শিল্পকলা একাডেমী থেকে ঘোষণা হবে দক্ষিণ সিটি নির্বাচনের ফল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০   ২৮২ বার পঠিত
শিল্পকলা একাডেমী থেকে ঘোষণা হবে দক্ষিণ সিটি নির্বাচনের ফল

ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে শিল্পকলা একাডেমি থেকে। এরই মধ্যে ফলাফল ঘোষণার জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছে নির্বাচন কমিশন।

শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ফলাফল ঘোষণার জন্য সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে শিল্পকলায়।’

জানা যায়, বিকাল ৪টায় ভোট শেষ হওয়ার পর কেন্দ্রভিত্তিক ভোট গণনা ও কেন্দ্রের ফলাফল ঘোষণা করবেন প্রিজাইডিং অফিসার। এরপর একীভূত তথ্য নিয়ে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করবেন রিটার্নিং অফিসার।

ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র সাঈদ খোকনের জায়গায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী করা হয়েছে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে। এই সিটি করপোরেশনে পরিবর্তন এসেছে বিএনপির প্রার্থীর ক্ষেত্রেও। পাঁচ বছর আগে পরাজিত প্রার্থী মির্জা আব্বাসের জায়গায় এবার প্রার্থী করা হয়েছে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে। দুই সিটিতেই একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হয়।

ঢাকা দক্ষিণে মেয়র পদে সাত জন, সাধারণ কাউন্সিলর পদে ৩২৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। দক্ষিণে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০টি, ভোট কক্ষের সংখ্যা ৬ হাজার ৫৮৮টি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa