ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে টাইগার যুবারা আজ মাঠে নামছে

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০   ৩২০ বার পঠিত
শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে টাইগার যুবারা আজ মাঠে নামছে

শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকভাবেই চলছে। ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে টাইগার যুবারা।

তবে শেষ আটের লড়াইয়ে কঠিন এক চ্যালেঞ্জ তাদের সামনে। আজ (বৃহস্পতিবার) যুবাদের সেমিফাইনালে ওঠার বাধা যে স্বাগতিক দল দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের হারাতে পারলেই শেষ চারে নাম লেখাবে আকবর আলীর দল।

আকবর আলী অবশ্য এই ম্যাচে ফিফটি ফিফটি সুযোগই দেখছেন দুই দলের। বাংলাদেশ দলপতির ভাষায়, ‘আমাদের সামনে ফিফটি ফিফটি চান্স। দক্ষিণ আফ্রিকা অবশ্যই ভালো দল। তাদের ভালোমানের অনেক খেলোয়াড় আছে। তবে আমরা তাদের নিয়ে ভাবছি না। নিজেদের খেলা নিয়েই সব চিন্তা আমাদের।’

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠলেও সর্বশেষ ম্যাচে পাকিস্তানের কাছে প্রায় হারতে বসেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কপালগুণে বেঁচে গেছে লাল সবুজ পতাকাধারীরা।

 

 

 

শুক্রবারের  ম্যাচটিতে বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হওয়ার আগে নির্ধারিত হয়েছিল খেলা হবে ইনিংসপ্রতি ৩৭ ওভার করে। কিন্তু টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ২৫ ওভার ব্যাটিং করতেই নামে তুমুল বৃষ্টি। যা ছিল টাইগার যুবাদের জন্য একপ্রকার আশীর্বাদ।

কেননা নিজেদের ব্যাটিং করা ২৫ ওভারে মাত্র ১০৬ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। ফলে চোখ রাঙানি দিচ্ছিল নিশ্চিত পরাজয়। কিন্তু তখনই বৃষ্টি নেমে খেলা পরিত্যক্ত হওয়ায় উল্টো গ্রুপ চ্যাম্পিয়ন হয় টাইগার যুবারা।

ওই ম্যাচের বাজে ব্যাটিং পারফরম্যান্সের কথা মাথায় আছে বাংলাদেশ দলপতির। ভুলগুলো শুধরেই প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে দল, এমন আশা দিলেন আকবর আলী।

 

 

 

তার ভাষায়, ‘শেষ গ্রুপ ম্যাচে আমরা পাকিস্তানের বিপক্ষে ভালো ব্যাটিং করতে পারিনি। গত কয়েকদিনে আমরা এটা নিয়ে কাজ করেছি। একইসঙ্গে কাজ করেছি আমাদের পাওয়ার প্লে বোলিং নিয়ে। প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে রাখতে হলে আমাদের টাইট বোলিং করতে হবে।’

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa