ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

শাহজালালে ৩২৮ কার্টন সিগারেটসহ একজন আটক

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০   ৩০৫ বার পঠিত
শাহজালালে ৩২৮ কার্টন সিগারেটসহ একজন আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ৩২৮ কার্টন সিগারেটসহ একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে দুবাই থেকে আসা মো. মঞ্জুর আলীর (২৬) কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণে তিনি জানান, আটক মঞ্জুর মিয়া গালফ এয়ারের একটি বিমানে (জিএফ ৫০৭) বাহারাইন থেকে ঢাকায় আসেন। তিনি এসব সিগারেট দুবাই থেকে এনেছেন বলে স্বীকার করেছেন। জব্দ করা সিগারেটের মধ্যে ইজি স্পেশাল গোল্ড, ৩০৩ এসএস ব্রাউন, ৩০৩ এসএস ব্ল্যাক ব্র্যান্ডের সিগারেট রয়েছে। জব্দ করা এসব সিগারেটের মূল্য ৯ লাখ ৮৪ হাজার টাকার মতো।

 

 

 

জিজ্ঞাসাবাদে মঞ্জুর এপিবিএনকে জানান, দুবাই অবস্থানরত আজগর আলী (৪৫) নামে এক ব্যক্তি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে মো. পারভেজের কাছে এ চালান পৌঁছানোর জন্য পাঠিয়েছে।

আটক মঞ্জুর চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার পেইনদং বড় সিলোনিয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa