ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

শাবানার মৃত্যু চেয়ে ফেসবুকে পোস্ট, বরখাস্ত শিক্ষিকা

বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০   ২৭১ বার পঠিত
শাবানার মৃত্যু চেয়ে ফেসবুকে পোস্ট, বরখাস্ত শিক্ষিকা

শাবানা আজমির মৃত্যু কামনা করে বরখাস্ত হলেন ভারতের এক স্কুল শিক্ষিকা। নয়ডার সরকারি স্কুলের ওই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ, শাবানা আজমির মৃত্যু কামনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, পঞ্চাশোর্ধ্ব ওই শিক্ষিকা নয়ডার দাদরি এলাকার একটি স্কুলে পড়ান। শাবানা আজমির গাড়ি দুর্ঘটনার পর তিনি অভিনেত্রীর মৃত্যু কামনা করে ফেসবুকে একটি পোস্ট করেন। স্কুল কর্তৃপক্ষ জানায়, দুই দিন আগে বিষয়টি তাদের নজরে আসে। এরপরই ওই শিক্ষিকার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয়।

 

 

 

ওই শিক্ষিকা উত্তরপ্রদেশের সরকারি কর্মীদের বিধিমালা লঙ্ঘন করেছেন। তাই অনির্দিষ্টকালের জন্য তাকে বরখাস্ত করা হয়েছে। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে শিক্ষা দপ্তর। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বরখাস্তই থাকবেন ওই শিক্ষিকা।

প্রসঙ্গত, গত সপ্তাহে মুম্বাই-পুনে এক্সপ্রেস ওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান শাবানা আজমি। তবে এই মুহূর্তে তিনি অনেকটা সেরে উঠেছেন বলে জানিয়েছেন শাবানার স্বামী জাভেদ আখতার।

এই অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa