ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

র‌্যাবের অভিযানে ১৩ রোহিঙ্গা নারী উদ্ধার: আটক ২

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ২৬ জানুয়ারি ২০২০   ২৮৩ বার পঠিত
র‌্যাবের অভিযানে ১৩ রোহিঙ্গা নারী উদ্ধার: আটক ২

রাজধানীর আফতাব নগর থেকে ১৩ জন রোহিঙ্গা নারীকে উদ্ধার ও মানবপাচারকারী চক্রের ২ সদস্যকে আটক করেছে র‍্যাব। রোববার বিকেলে ওই এলাকার ২ নম্বর রোডের ৪০ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় জব্দ করা হয় বিপুল পরিমাণ পাসপোর্ট, ভুয়া জন্ম নিবন্ধনের কপি ও ফরম এবং পাসপোর্ট ফরম। গ্রেফতাররা হলো, মো: কবির আহমেদ (৪০) ও মো: এমরান (২৮)।

র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফাইজুল ইসলাম ডেইলি বাংলাদেশকে জানান, কিছু দালাল শ্রেণির লোক এবং অসাধু পাসপোর্ট কর্মকর্তা রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট তৈরি করে বিভিন্ন দেশে পাচার করছে।

তিনি আরো জানান, কবির ৭ মাস আগে এই বাসা ভাড়া নেয়। সে রোহিঙ্গা ক্যাম্প থেকে নারীদের সংগ্রহ করে বিভিন্নভাবে ঢাকায় নিয়ে আসে। এ চক্রের অন্য পলাতক দুই সদস্য হাবিব এবং গ্রেফতার এমরান পাসপোর্ট অফিসের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় বাংলাদেশি পাসপোর্ট তৈরি করে। তারা এসব রোহিঙ্গাকে মালয়েশিয়া, দুবাইসহ অন্য দেশের আন্তর্জাতিক পাচারকারীচক্রের কাছে বিক্রি করে দেয়। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

উদ্ধার হওয়া মিয়ানমারের নাগরিকদের নিজ ক্যাম্পে পাঠানো এবং পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa