ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রংপুরের ধর্ষক গৃহশিক্ষক গ্রেফতার: ওসি বদলি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০   ৬১১ বার পঠিত
রংপুরের ধর্ষক গৃহশিক্ষক গ্রেফতার: ওসি বদলি

রংপুরের হারাগাছে কলেজছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গৃহশিক্ষক সোহেল রানাকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে তাকে গ্রেফতারের খবর নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মাহিগঞ্জ জোন) ফারুক আহমেদ।

এর আগে শনিবার ধর্ষিতাসহ সোহেল রানাকে গ্রেফতার করে বিএনপির দুই নেতার হাতে তুলে দেয়ার অভিযোগের সত্যতা মেলায় ওসি নাজমুল কাদেরকেও প্রত্যাহার করা হয়।

 

 

 

 

জানা যায়, গত শনিবার (১ ফেব্রুয়ারি) হারাগাছের চোরমারা বটেরতল এলাকায় গৃহশিক্ষক সোহেল রানা কৌশলে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর অভিভাবকরা পুলিশে খবর দিলে পলাতক শিক্ষককে আটক করে পুলিশ। একই সঙ্গে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে হারাগাছ থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু থানার ওসি আইনি ব্যবস্থা না নিয়ে ওইদিন মধ্যরাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা রাকিবুল হাসান পলাশ ও একই দল থেকে নির্বাচিত কাউন্সিলর মাহবুবুর রহমানের হাতে তাদের তুলে দেন।

পরে রোববার (২ ফেব্রুয়ারি) মধ্যরাতে হারাগাছ ইউপি কার্যালয়ে টাকার বিনিময়ে জোরপূর্বক ঘটনাটি ধামাচাপা দিতে বিচার বসানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা।

 

 

 

 

ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে হারাগাছ থানার ওসির ভূমিকা নিয়ে সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে বাধ্য হয়ে পুলিশ বিকেলে ভুক্তভোগী পরিবারের মামলা গ্রহণ করে। একই সাথে দ্রুত সময়ের মধ্যে আসামি সোহেল রানাকে গ্রেফতার করে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa