ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

যুক্তরাষ্ট্রে নতুন ভাইরাসের হানা!

আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০   ৩০০ বার পঠিত
যুক্তরাষ্ট্রে নতুন ভাইরাসের হানা!

বিশ্ব যখন মরণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে ভুগছে, তখন আমেরিকায় ছড়িয়ে পড়েছে নতুন একটি মারাত্মক ভাইরাস। যদিও এই মহামারী যুক্তরাষ্ট্রে নতুন নয়। গত কয়েক বছর ধরেই সেখানে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে।

গত এক মৌসুমে যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৮,২০০ জন। আক্রান্ত হয়েছে দেড় কোটি মানুষ।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছে, এখন থেকে প্রতি বছর যুক্তরাষ্ট্রে ফ্লু-তে আক্রান্ত কমপক্ষে ১২ হাজার মানুষের মৃত্যু হবে। ২০১৭-২০১৮ মৌসুমে ফ্লু সংক্রমণে ৬১ হাজার আমেরিকানের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরও সাড়ে ৪ কোটি।

যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির লুইস কাৎজ স্কুল অব মেডিসিনের ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি মেডিসিনের প্রধান ড. মার্গোট সোভয় বলেছেন, ফ্লু আমেরিকানদের জীবনে একটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে গুরুত্ব না দেওয়ার কারণে দিন দিন এটি ভয়াবহ রূপ ধারণ করছে। এ বিষয়ে সতর্ক করেছেন চিকিৎসকরা।

ইউনিভার্সি অব মিনেসোটা মেডিকেল স্কুলের চিকিৎসক নাথান কোমিলো বলেন, লোকজনের এটাকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। ফ্লুর ক্ষেত্রে কিছু ঘটনা সাধারণ নয়। অনেক সময় এটা ভয়াবহ হতে পারে। ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে একটি আশঙ্কাজনক বিষয় হচ্ছে ভাইরাসগুলোতে প্রতি বছর পরিবর্তন আসছে। যার ফলে ভাইরাস শনাক্ত ও এর চিকিৎসায়ও পরিবর্তন আনতে হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa