ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

যাত্রাবাড়ী থানার ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা সাইদুর রহমান আটক

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   ১৩৭ বার পঠিত
যাত্রাবাড়ী থানার ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা সাইদুর রহমান আটক

যাত্রাবাড়ী থানায় দায়ের করা ছাত্র হত্যা মামলায় অভিযুক্ত যুবলীগ নেতা মো. সাইদুর রহমান (৪৬) গ্রেফতার হয়েছেন। পুলিশ জানিয়েছে, গত ২৮ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলা নং-৪৫/২০২৬-এর এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় নিহত এক শিক্ষার্থীর স্ত্রী বাদী হয়ে দায়ের করেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, ছাত্র আন্দোলনের সময় সাইদুর রহমান আন্দোলনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্রের দাবি, গত প্রায় ১৫ দিন ধরে ঢাকায় অনুষ্ঠিত বিভিন্ন ঝটিকা মিছিলে অর্থায়নের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য দেয়নি।

এছাড়া, বিভিন্ন মহলের অভিযোগ, সাইদুর রহমান সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দীর্ঘদিন প্রভাব বিস্তার করে বিপুল সম্পদের মালিক হয়েছেন।

গ্রেফতারকৃত সাইদুর রহমানকে আদালতে সোপর্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa