ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

মুসলিম বিশ্বকে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানাচ্ছি: ইরান ও তুরস্ক

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০   ৩২৯ বার পঠিত
মুসলিম বিশ্বকে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানাচ্ছি: ইরান ও তুরস্ক

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ নামের কথিত শান্তি পরিকল্পনা উত্থাপন করা হয়েছে। ফিলিস্তিন সংকট নিরসনের লক্ষ্যে এই পরিকল্পনা পেশ করেছে ট্রাম্প প্রশাসন। এর বিরুদ্ধে মুসলিম বিশ্বকে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে ইরান ও তুরস্ক। দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা রোববার এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও তার তুর্কি সমকক্ষ মেভলুত চাভুসওগল্গু ওই টেলিফোনালাপে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত অবসানের লক্ষ্যে যে একপেশে ও মুসলিম স্বার্থ-বিরোধী পরিকল্পনা উত্থাপন করা হয়েছে তার তীব্র নিন্দা জানান।

 

 

 

গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত নিরসনের নাম করে ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ পরিকল্পনা প্রকাশ করেন। তবে এতে ফিলিস্তিনের আল-কুদস বা জেরুজালেম শহরকে ইহুদিবাদী ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছে।

মার্কিন-ইহুদিবাদী এই পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদেরকে তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এ ছাড়া, জর্দান নদীর পশ্চিম তীরের মাত্র ৭০ ভাগ ভূমি ও গাজা উপত্যকা নিয়ে একটি দুর্বল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ এবং প্রতিরোধ আন্দোলনগুলো অর্থাৎ সকল ফিলিস্তিনি জনগণ ট্রাম্পের এ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa