ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

বিএনপি রাজনীতির বিষবৃক্ষ:হাসানুল হক ইনু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০   ২৬৮ বার পঠিত
বিএনপি রাজনীতির বিষবৃক্ষ:হাসানুল হক ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি রাজনীতির বিষবৃক্ষ। রাজনীতিতে বিষাক্ত সাপ। জামায়াত-জঙ্গিরা হচ্ছে রাজনীতির মানুষরূপী দানব। রাজনীতির মাঠ পুনরুদ্ধারের চেষ্টা করছে এই বিষাক্ত সাপরা।

 

শনিবার দুপুরে ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা ও মহানগর জাসদের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।হাসানুল হক ইনু বলেন, ফাঁসি-কারাভোগের পরও বিএনপি এখনও জামায়াতকে তাদের দেহ থেকে বের করে দেয়নি।

এই বিষাক্ত সাপ-দানবরা রাজনীতির মাঠ পুনরুদ্ধারের অপচেষ্টা করছে। তারা নির্বাচনকে ব্যবহার করে রাজনৈতিক নিম্নচাপ তৈরির অপচেষ্টা চালাচ্ছে এবং সেই নিম্নচাপের মধ্য দিয়ে চক্রান্তের রাজনীতির ঘূর্ণিঝড় তৈরি করে পরিস্থিতিকে উল্টে দেয়ার চেষ্টা করছে।তিনি আরও বলেন, বিএনপি আজ রাজনীতি থেকে বিদায় নিচ্ছে।

 

 

জঙ্গি-সন্ত্রাসীরা আজ পরাজিত ও কোণঠাসা। তাই বর্তমানে রাজনীতির মাঠে কোনো প্রতিপক্ষ নেই।জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিনের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন জাসদের স্থায়ী কমিটির সদস্য নাদের চৌধুরী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন ও মহানগর সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa