ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

বরগুনায় র‌্যাফেল ড্র’র ১৩টি গাড়ি জব্দ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৫ জানুয়ারি ২০২০   ৩৪৫ বার পঠিত
বরগুনায় র‌্যাফেল ড্র’র ১৩টি গাড়ি জব্দ

বরগুনার পাথরঘাটা সদর উপজেলার ‘স্থানীয় বানিজ্য মেলা’র র‌্যাফেল ড্র এর ১৩টি প্রচার গাড়ি জব্দ করে পাথরঘাটা থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাইকে প্রচার করার সময় আটক করেছে।

স্থানীয় নজরুল, মিলন চাপরাশি, সাইফুল ইসলাম, মারুফ হোসেন জানান, র‌্যাফেল ড্র যেই এলাকায় চলবে সেই এলাকায় প্রচার করতে পাবে। কিন্তু তারা তাদের স্থানীয় ভাবে প্রচার না করে পাথরঘাটায় উপজেলায় ১৩টি গাড়ি এসে র‌্যাফেল ড্রর লটারি বিক্রি করে।

তারা আরো জানান, জেলা প্রশাসনের কাছ থেকে ‘স্থানীয় বানিজ্য মেলা’ অনুমতি নিলেও তারা অন্য উপজেলায় (পাথরঘাটা) এসে লটারি বিক্রি করে। একারনেই তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।

 

 

 

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, স্থানীয় মিলন নামের এক ব্যাক্তির অভিযোগের ভিত্তিতে বরগুনা সদর উপজেলার স্থানীয় বানিজ্য মেলার দৈনিক স্বপ্নতরী র‌্যাফেল ড্র এর ১৩টি গাড়ি থানায় রাখা হয়েছে। আমরা খোজ খবর নিয়ে দেখছি।

এ বিষয়ে বরগুনা ‘স্থানীয় বানিজ্য মেলা’র উদ্যোক্তা ও বরগুনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি জাহাঙ্গীর কবির মুঠোফোনে জানান, আমরা জেলা প্রশাসন থেকে অনুমতি নিয়েই এ মেলার আয়োজন করেছি। এটি গোটা জেলা ব্যাপি প্রচার-প্রচারণা করতে পারবে। লটারী বিক্রির সময় যারা গাড়ি আটক করেছে তাদের ক্ষতি পুরণতো দিতেই হবে এবং তাদের বিরুদ্ধে মামলাও করবো।

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ সাংবাদিকদের জানান, গাড়ি আটকের বিষয়ে আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখছি। তবে এতগুলো গাড়ি কিভাবে প্রচারে নেমেছে তা এখনি খোঁজ নিয়ে দেখতেছি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa