ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নির্বাচনে আ’লীগের নেতাকর্মীরা অত্যন্ত ধৈর্য ধরেছিল: আমু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০   ৩১৫ বার পঠিত
নির্বাচনে আ’লীগের নেতাকর্মীরা অত্যন্ত ধৈর্য ধরেছিল: আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, সিটি নির্বাচন নিয়ে বিএনপি আগে থেকেই অনেক কথা বলেছিল। অনেক কাল্পনিক অভিযোগ করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা অত্যন্ত ধৈর্য ধরেছিল, যে কারণে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে।

শনিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সিটি নির্বাচন পরিবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। খবর বাসসের।

আমু বলেন, বিএনপি সিটি নির্বাচন নিয়ে আগে থেকেই কাল্পনিক নানা অভিযোগ করেছিল। কিন্তু ঢাকাবাসী অত্যন্ত আনন্দ সহকারে নির্বাচনে অংশগ্রহণ করেছে। সিটি নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, বিএনপি নেতারা নির্বাচনকে কেন্দ্র করে যে সব বক্তব্য দিয়েছিল তা এখন ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। যখন কোনো নির্বাচন আসে বিএনপি আগে থেকেই নানা অভিযোগ শুরু করে, কিন্তু বাস্তবে দেখা যায় কোনো কথাই মেলে না।

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য আমির হোসেন আমু নির্বাচন কমিশন, শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa