ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

নিজের স্বপ্নের কথা প্রধানমন্ত্রীর কাছে লিখে পাঠালো মেধাবী শিক্ষার্থীরা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০   ২৬২ বার পঠিত
নিজের স্বপ্নের কথা প্রধানমন্ত্রীর কাছে লিখে পাঠালো মেধাবী শিক্ষার্থীরা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে ২০১৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬০০ মেধাবী শিক্ষার্থী তাদের নিজ নিজ স্বপ্ন লিখে পাঠিয়েছে প্রধানমন্ত্রী বরাবর।

প্রতি বছরের মতো এবারও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জাপানভিত্তিক স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেয়া হয়।

পরে শিক্ষার্থীরা ৬০০ পোস্টকার্ডে নিজ নিজ স্বপ্ন লিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পাঠিয়ে দেয়। এসব ক্ষুদে শিক্ষার্থী বড় হয়ে কী হতে চায় এবং কেমন বাংলাদেশ গড়তে চায়- তা লিখে পাঠায়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

বিশেষ অতিথি ছিলেন ঢাকার ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আবু সাইদ, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলার ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa