ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

নারায়ণগঞ্জ বন্দরে প্রকাশ্য মাদক বিক্রির অভিযোগ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০   ২৪৩ বার পঠিত
নারায়ণগঞ্জ বন্দরে প্রকাশ্য মাদক বিক্রির অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দর থানা ও মদনগঞ্জ ফাঁড়ির একশ থেকে দুইশ গজের মধ্যে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর দাবি, একটি চক্র পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রি করছে।
এদের মধ্যে অন্যতম একজন সোহাগ ওরফে কানা সোহাগ। তিনি মাদক বিক্রির নেতৃত্ব দিচ্ছেন। সোহাগ মাহমুদনগর এলাকার ফুলচান মন্ডলের ছেলে।

শনিবার দুপুরে তার প্রকাশ্যে মাদক বিক্রির একটি ভিডিও ডেইলি বাংলাদেশের প্রতিনিধির হাতে এসেছে। এতে দেখা যায়, সোহাগ কয়েকজন যুবককে প্রকাশ্যে মাহমুদনগর ইদগাহ ও কবরস্থানের সামনে ফেনসিডিল বিক্রি করছেন। এ সময় মাদক বিক্রির টাকা নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই এ চক্রটি মাদক বিক্রি করছে। এতে এলাকার যুব সমাজ মাদকের দিকে ধাবিত হচ্ছে। এ চক্রটির কারণে এলাকাবাসী নানা সমস্যায় থাকলেও তাদেরকে কিছু বলতে পারছে না। কিছু বললেই তারা নানা হুমকি দিচ্ছে।

 

 

 

কথা বলতে চাইলে এলাকাবাসী নাম প্রকাশ করতে অনীহা প্রকাশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। তবে তারা এও জানান, পুলিশকে ম্যানেজ করে এ কাজ করায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। তাদেরকে কিছু বললে উল্টো পুলিশ দিয়ে আমাদেরকে নানাভাবে হয়রানির হুমকি দেয়া হচ্ছে।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। এছাড়া এসপি’র নির্দেশে আমাদের মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa