ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

নবাগত নায়িকাকে নিয়ে বাপ্পির ‘সিক্রেট এজেন্ট’

বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০   ৩০০ বার পঠিত
নবাগত নায়িকাকে নিয়ে বাপ্পির ‘সিক্রেট এজেন্ট’

সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘সিক্রেট এজেন্ট’ ছবিতে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী। এতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগত উষ্ণ হক। গতকাল থেকে এফডিসিতে শুরু হয়েছে এর শুটিং।

নির্মাতা সাফি উদ্দিন সাফি বললেন, ‘এটি আমার ক্যারিয়ারে ২৫তম ছবি। গতকাল এফডিসিতে এর শুটিং শুরু করেছি। টানা কাজটি করতে চাই।’

 

 

 

 

তিনি আরও বলেন, ‘এটি একটি অ্যাকশন থ্রিলার গল্পের ছবি। এতে পুলিশের এজেন্ট হিসেবে দেখা যাবে বাপ্পিকে। আর তার প্রেমিকা উষ্ণ।’

বাপ্পি চৌধুরী জানান, ‘সিক্রেট এজেন্ট’র শুটিংয়ের মধ্য দিয়ে এ বছর শুটিং শুরু করলাম। ছবির গল্পটি দারুণ। থ্রিলার স্বাদ পাবেন দর্শকরা।’

উষ্ণ বলেন, ‘বেশ কয়েক বছর ধরেই বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন দেখছিলাম। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। খুব ভালো লাগছে, সাফি ভাইয়ের মতো একজন গুণী পরিচালকের সঙ্গে প্রথম কাজ করতে পেরে। আর বাপ্পি চৌধুরীর অনেক ছবি আমি দেখেছি। তিনি আমার প্রিয় নায়ক। প্রথম ছবিতে তাকে পেয়ে আরও ভালো লাগছে। আশা করি, আমাদের জুটি দর্শকরা গ্রহণ করবেন।’

 

 

 

 

এদিকে বাপ্পি চৌধুরী সম্প্রতি ‘যুদ্ধ’ নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এটি নির্মাণ করবেন ইফতেখার চৌধুরী। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ও বেলাল সানির ‘ডেঞ্জার জোন’ ছবিটি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa