ধলেশ্বরী নদীতে গরুবাহী ট্রলারের ধাক্কায় নিহত ১

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ | ১১:১৭ পূর্বাহ্ণ

ধলেশ্বরী নদীতে গরুবাহী ট্রলারের ধাক্কায় নিহত ১
apps

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে গরুবাহী ট্রলারের ধাক্কায় লিটন শেখ (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় টঙ্গীবাড়ি উপজেলার বেতকা সংলগ্ন ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। লিটন উত্তর বেতকার মৃত ইউসুফ আলী শেখের পুত্র।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন খান জানান, মিরকাদিম থেকে ট্রলারে করে গরু নিয়ে বালিগাঁও যাবার সময় বেতকা ব্রিজের পশ্চিম পাশে ধলেশ্বরী নদীতে অপর একটি যাত্রীবাহী একটি ট্রলারকে ধাক্কা দেয়। এসময় যাত্রীবাহী ট্রলারে থাকা লিটন শেখ ট্রলারে পড়েই আঘাত পেয়ে মারা যান। পরে স্থানীয় চেয়ারম্যান ও স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, ট্রলার দুটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

Development by: webnewsdesign.com