ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

দুইদিন ধরে নিখোঁজ বাকৃবি শিক্ষার্থী হামজা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০   ২৭২ বার পঠিত
দুইদিন ধরে নিখোঁজ বাকৃবি শিক্ষার্থী হামজা

বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র আহসান হাবীব হামজা (২৪) গত দুইদিন ধরে নিখোঁজ। এ ব্যাপারে বিশ^বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় ৮ ফেব্রুয়ারি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।

হামজা বিশ^বিদ্যালয়ের কৃষি অনুষদের অনার্স ৪ বর্ষের শিক্ষার্থী এবং শহীদ নাজমুল আহসান হলের আবাসিক ছাত্র। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের ফলিয়া গ্রামের মো. আব্দুল মোতালেবের ছেলে।

 

 

 

 

 

পরিবার ও হল সূত্রে জানা গেছে, হামজা শুক্রবার সকালে নিজ বাড়িতে যাবেন বলে তার বাবাকে জানান। এ উদ্দেশ্যে তিনি বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে শপিং ব্যাগ হাতে হল থেকে বের হন। কিন্তু পরে বাড়িতে যাননি এবং হলেও ফিরে আসেননি। পরে শুক্রবার সকাল থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বাড়ি থেকে যোগাযোগ করতে না পেরে তার পিতা এবং ভগ্নিপতি শনিবার বিশ^বিদ্যালয়ে আসেন। তারা জানিয়েছেন আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ বিষয়ে বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক বলেন, বিশ^বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় জিডি করা হয়েছে। এছাড়াও বিশ^বিদ্যালয়ে গঠিত টাস্কফোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের কাউন্সিলিংয়ের বিষয়টি জোড়দার করা হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa