ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০   ৩২৩ বার পঠিত
ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১

যশোরের অভয়নগরে দ্রুতগামী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত ও হেলপার গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ট্রাক হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১১টার সময় নওয়াপাড়ার ভাঙ্গাগেট এলাকায় পৌঁছায়। এ সময় ভৈরব সেতুর সাথে যশোর-খুলনা মহাসড়কের সংযোগস্থলে ট্রাকটি ট্রেন লাইন পার হচ্ছিল।

 

 

 

 

ট্রেনের ইঞ্জিনের সামনের অংশের সাথে ট্রাকের পেছনের অংশে আঘাত লাগলে ট্রাকটি দুমড়ে-মুচড়ে উল্টে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ট্রাকের মধ্যে থাকা চালক আনিস কাজী (৩৫) ও হেলপার সাইফুল সরদার (২৫) গুরুতর আহত হয়। পরে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতাল সূত্র জানায়, আহত দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে চালকের মৃত্যু হয় বলে অ্যাম্বুলেন্সচালক আলী নিশ্চিত করেন।

 

 

 

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. মহসীন রেজা জানান, ট্রাকচালকের ভুলের কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকসহ চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রায় এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa