ঢাকা
১২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত আমিন নিহত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   ২৭১ বার পঠিত
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত আমিন নিহত

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল আমিন (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মিয়ানমারের সিম উদ্ধার করা হয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার লেদার নুরালীপাড়া পাহাড়ে এ ঘটনা ঘটে।নিহত নুরুল আমিন হ্নীলা ইউনিয়নের লেদার মকতুল হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় ডাকাতি করে আসছিলেন বলে জানিয়েছে র‌্যাব।র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মীর্জা শাহেদ মাহতাব বলেন, হ্নীলার লেদা নুরুলীপাড়া এলাকায় একদল ডাকাত অপরাধ সংঘটিত করার জন্য অবস্থান নিয়েছে- এমন তথ্য পেয়ে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি চালায় ডাকাত দল। এতে র‌্যাবের দুই সদস্য আহত হন।

এরপর আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পাওয়া যায়। র‌্যাব সদস্যরা তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতদের পরিচয় শনাক্তের পর জানা যায় তিনি আমিন ডাকাত।লেফটেন্যান্ট মীর্জা শাহেদ মাহতাব আরও বলেন, ঘটনাস্থল তল্লাশি করে একটি থ্রি কোয়ার্টার গান, একটি ওয়ান শুটার গান, চারটি তাজা কার্তুজ, তিনটি গুলির খালি খোসা, মিয়ানমারের তৈরি ১১টি এমপিটি সিম ও একটি টেলিটক সিম উদ্ধার করা হয়।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে লুকিয়ে থাকা ডাকাত দলের সদস্যরা আবারও বেপরোয়া হয়ে উঠেছে। তারা প্রতিনিয়ত মাদক পাচার, খুন, অপহরণসহ এমন কোনো অপরাধ নেই করছে না। তাদের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa