ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

জিন তাড়ানোর নামে পানিতে চুবিয়ে হত্যা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০   ২৯৩ বার পঠিত
জিন তাড়ানোর নামে পানিতে চুবিয়ে হত্যা

বরিশালের বাকেরগঞ্জে ফকিরের বিরুদ্ধে জিন তাড়ানোর নামে পানিতে চুবিয়ে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আউলিয়াপুর গ্রামের একটি বাগান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

আটক অনিকা বেগম অভিযুক্ত রিয়াজ ফকিরের বোন। রিয়াজ ঘটনার পর পালিয়ে গেছেন। নিহত কালাম মৃধা পটুয়াখালীর বদরপুর ইউপির খলিশাখালী গ্রামের তুজম্বর মৃধার ছেলে।

নিহত কালামের স্ত্রী পারভীন বেগম জানান, কিছুদিন ধরে তার স্বামী অস্বাভাবিক আচরণ করছিলেন। জিন ধরেছে ধারণা করে স্বামীকে নিয়ে শুক্রবার সকালে আউলিয়াপুর গ্রামের রিয়াজ ফকিরের কাছে যান তিনি। ওই দিন সকালে ও বিকেলে জিন তাড়ানোর নামে দুইবার পানিতে চুবান রিয়াজ। এমনকি তাকে লাঠি দিয়ে মারধর করেন। এতে অসুস্থ হয়ে পড়লে তার স্বামীকে আটকে রাখা হয়।

 

 

 

 

তিনি আরো জানান, ওই রাতে তার স্বামীকে বাসায় লুকিয়ে রাখেন রিয়াজের বোন অনিকা। পরে মৃত্যু হলে বাড়ির পাশে একটি বাগানে মরদেহ রেখে পালিয়ে যান রিয়াজ।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন রিয়াজ ফকির ও তার চাচাতো ভাই অসীম ফকির।

অ্যাডিশনাল এসপি (সদর সার্কেল) আনোয়ার সাঈদ জানান, সকালে আউলিয়াপুর গ্রামের একটি বাগানে কালামের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

অ্যাডিশনাল এসপি আরো জানান, কালামকে পানিতে চুবিয়ে ও শারীরিক নির্যাতন করে হত্যার মরদেহ বাগানে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিয়াজের বোন অনিকাকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa