ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

“জনগণের জন্য গণতন্ত্র চিরস্থায়ী করার প্রত্যয় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির”

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৫ আগস্ট ২০২৬   ৫৯ বার পঠিত
“জনগণের জন্য গণতন্ত্র চিরস্থায়ী করার প্রত্যয় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির”

দেশের জনগণের জন্য গণতন্ত্রকে চিরস্থায়ী করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

বুধবার (৫ আগস্ট) দুপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্রকে চিরস্থায়ী করে যাব।”

আওয়ামী লীগের দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগ বলছে ডিসেম্বরে দেশে আসবে। আসেন, আমরাও দেখব।”

রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিরূপ মন্তব্যের সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, “কেউ বক্তব্য দিতে গেলে ভুয়া ভুয়া বলা কেমন সংস্কৃতি? রাষ্ট্রীয় অনুষ্ঠানে এসব মানায় না। আমরা শিখব কবে? আমরা সবাইকে সম্মান করতে চাই।”

জুলাই যোদ্ধাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্র প্রসঙ্গে তিনি বলেন, “যা দেখলাম তা দুঃখজনক। প্রামাণ্যচিত্রে অসঙ্গতি ছিল, এজন্য দুঃখ প্রকাশও করা হয়েছে। এরপরও বিষয়টি ধরে রেখে বিশৃঙ্খলা কাম্য নয়।”

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa