ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

জগন্নাথপুরে তৈয়ব আলী হত্যা মামলা হারিস আলীসহ আসামিদের সাজা হাইকোর্টে বহাল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   ২৯৩ বার পঠিত
জগন্নাথপুরে তৈয়ব আলী হত্যা মামলা হারিস আলীসহ আসামিদের সাজা হাইকোর্টে বহাল

জগন্নাথপুরে তৈয়ব আলী হত্যা মামলার প্রধান আসামি হারিস আলীসহ ৭ আসামির সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল শুনানি শেষে হাই কোর্টের বিচারপতি মোঃ আবু তারিক সম্পতি আসামিদের সাজা বহাল রেখে রায় ঘোষনা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার লোহারগাঁও গ্রামের শহীদ আলীর ওরফে শাইদ আলীর ছেলে হারিস আলী, একই গ্রামের মৃত আলমন্দর আলীর ছেলে সামুজ আলী, মৃত আলমেদার আলীর ছেলে মকদ্দস আলী, সাদিক আলী, আলমেদা আলীর ছেলে আশিক আলী, কলমাদার আলীর ছেলে ছোটন ওরফে আবুল কাহার, বাবুল মিয়া।

 

 

 

 

 

সুনামগঞ্জ জেলার বিজ্ঞ দায়রা জজ বিচারিক আদালতের দেয়া ৫ বছরের সাজাকে দেড় বছর সশ্রম কারাদন্ড হাইকোর্ট বহাল রেখেছেন
মামলার বাদী মন্তাজ আলী অভিযুক্ত আপিলকারীদের ২১ জনকে আসামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বাদী উল্লেখ করেন যে, সেটেলমেন্ট জরিপকালে ভূমি সংক্রান্ত বিরোধ থেকে অভিযুক্তরা মারাত্নক অস্ত্রশস্ত্র নিয়ে ভিকটিমের ওপর হামলা চালায় এবং আসামি কমরু তাকে হত্যার জন্য আদেশ প্রদান করে। এতে ভিকটিম তৈয়ব আলী মারা যান।

মামলা দায়েরের পর জগন্নাথপুর পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত শেষে অভিযুক্ত আপীলকারীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে এবং ৭জন আসামির বিরুদ্ধে ফাইনাল রির্পোট দাখিল করে।

উল্লেখ্য, তৈয়ব আলীকে ১৯৯৫ সালের ২৬ ডিসেম্বর হত্যা করা হয়। দীর্ঘ আট বছর বিচার শেষে বিচারক হারিস আলীসহ ৭ আসামিকে ২০০৩ সালের ১৩ জুলাই সুনামগঞ্জ এ মামলার রায় ঘোষণা করে। রায়ে ৭ আসামির কারাদন্ড দেয়া হয়। বর্তমানে সাজাপ্রাপ্ত আসামি হারিস আলী সুনামগঞ্জ জেল হাজতে রয়েছেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল এনামুল হক মোল্লা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa