ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

ইবির তিন ভবনের সম্প্রসারণের কাজ শুরু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   ২৮৪ বার পঠিত
ইবির তিন ভবনের সম্প্রসারণের কাজ শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন, চিকিৎসা কেন্দ্র ও ডরমেটরি ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে।রোববার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধক্ষ্য অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

 

 

 

 

এছাড়াও সৌন্দর্য বর্ধন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জাকারিয়া রহমান প্রধান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলিমুজ্জামান টুটুলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রকৌশল অফিস সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নে ৫৩৭ কোটি ৭ লক্ষ টাকার মেগা প্রকল্পের কাজের অংশ হিসেবে এসব কাজ করা হচ্ছে।

এতে মীর মশাররফ হোসেন একাডেমিক

 

 

 

ভবনের চতুর্থ তলার সম্প্রসারণ কাজের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৫ কোটি ৪১ লক্ষ টাকা। এটি নির্মাণের জন্য রুপালী কন্সট্রাকশন কোম্পানির সাথে চুক্তি হয়েছে ৫ কোটি ৯ লক্ষ টাকা। যার কাজ আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় চিকিৎসাকেন্দ্রের তৃতীয় তলার সম্প্রসারণ কাজের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ২ কোটি ৯ লক্ষ টাকা। এটি নির্মাণের জন্য প্রকৌশল ও নির্মাতা কোম্পানির সাথে চুক্তি হয়েছে ১ কোটি ৮৮ লক্ষ। যার কাজ আগামী দেড় বছরের মধ্যে সম্পন্ন হবে।

এছাড়া ডরমেটরি ভবনের দ্বিতীয় তলার সম্প্রসারণ কাজের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ২ কোটি ২৮ লক্ষ। এটি নির্মাণের জন্য গ্যালাক্সি কন্সট্রাকশন কোম্পানির সাথে চুক্তি হয়েছে ২ কোটি ৫ লক্ষ টাকা। যার কাজ আগামী দেড় বছরের মধ্যে সম্পন্ন হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa