ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

ইতালি সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০   ২৬৭ বার পঠিত
ইতালি সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চার দিনের দ্বিপক্ষীয় ইতালি সফর সমাপ্ত করে শুক্রবার ঢাকার পথে রওনা দিয়েছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় মিলান মালপেনসা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

ফ্লাইটির শনিবার সকাল ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোতের আমন্ত্রণে মঙ্গলবার ইতালির রাজধানী রোমে পৌঁছান। সফরকালে তিনি বুধবার ইতালির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন এবং তারা ব্যবসা-বাণিজ্য প্রসারিত করে দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে একমত হন।

 

 

 

 

 

 

 

 

 

এছাড়া, প্রধানমন্ত্রী মঙ্গলবার তার সম্মানে ইতালি আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনায় যোগ দেন এবং বুধবার রোমে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি ভবন উদ্বোধন করেন।

শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সাথে হলি সি-তে (ভ্যাটিকান সিটি) সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রী একই দিনে মিলানের উদ্দেশে ট্রেনে করে রোম ত্যাগ করেন। ইউএনবি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa