ঢাকা
১৩ জুলাই ২০২৬

আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জির ইন্তেকাল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৫ জানুয়ারি ২০২০   ৪৫১ বার পঠিত
আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জির ইন্তেকাল

প্রখ্যাত আলেম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী আর নেই। আজ রবিবার বিকাল পৌনে ৫টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্নালিল্লাহি….রাজেউন)।

জানা গেছেন, মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তার অবস্থার অবনতি হলে আজ রবিবার বিকালে হবিগঞ্জ থেকে সিলেট শহরে হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল। পথিমধ্যে শেরপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী উপমহাদেশের শীর্ষ হাদিস বিশারদ। তিনি জামেয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদরাসা হবিগঞ্জ এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদিস। তিনি হবিগঞ্জে মাদানী নগর মহিলা মাদরাসাও প্রতিষ্ঠা করেন।
১৯৪৪ সালে হবিগঞ্জ সদর উপজেলার কাটাখালি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa