ঢাকা
০৭ জুলাই ২০২৬

ধর্ম পরিবর্তন নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন অজি ফুটবলার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   ৪২ বার পঠিত
ধর্ম পরিবর্তন নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন অজি ফুটবলার

অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়ঙ্গি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রচারিত তথ্য অনুযায়ী, কৌতূহলবশত অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের একটি মসজিদ পরিদর্শনে গিয়ে তিনি ইসলামের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। সেখানে ইসলামি বক্তা মুফতি ইসমাইল মেঙ্কের সঙ্গে তার সাক্ষাৎ হয়। আলোচনার একপর্যায়ে তিনি শাহাদাত পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

প্রচারিত বক্তব্যে টেটে ইয়ঙ্গির উদ্ধৃতি দিয়ে বলা হয়, তিনি মূলত মসজিদের পরিবেশ ও মুসলিমদের ইবাদত সম্পর্কে জানার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। পরে ইসলামের সরলতা ও শান্তিপূর্ণ পরিবেশে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। এটিকে তিনি নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত বলেও উল্লেখ করেছেন বলে দাবি করা হয়।

এদিকে, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত টেটে ইয়ঙ্গি, অস্ট্রেলিয়ার ফুটবল কর্তৃপক্ষ বা মুফতি ইসমাইল মেঙ্কের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa