ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

রাষ্ট্রীয় বিদায়: বঙ্গভবন ত্যাগ করলেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ২৮ বার পঠিত
রাষ্ট্রীয় বিদায়: বঙ্গভবন ত্যাগ করলেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সরকারি বাসভবন বঙ্গভবন ত্যাগ করেছেন। সাংবিধানিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে চলে গেছেন বলে বঙ্গভবন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গত ২৪ জুলাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি জানান, গুরুতর স্বাস্থ্যগত সমস্যার কারণে রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।

২০২৩ সালের এপ্রিলে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করা মো. সাহাবুদ্দিন প্রায় তিন বছরের বেশি সময় দায়িত্ব পালন করেন। তার পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

বঙ্গভবন ত্যাগের মাধ্যমে রাষ্ট্রপ্রধান হিসেবে মো. সাহাবুদ্দিনের আনুষ্ঠানিক অধ্যায়ের সমাপ্তি ঘটল।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa