ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

আগুনে পুড়ে ছাই চারটি ঘর

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০   ২৭২ বার পঠিত
আগুনে পুড়ে ছাই চারটি ঘর

মাদারীপুরের কালকিনিতে অগ্নিকাণ্ডে চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। শুক্রবার (৩১ জানুয়ারি) ভোররাতে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমনি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্নাঘর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমনি গ্রামের কৃষক আনোয়ার ঢালীর রান্নাঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে আনোয়ার ঢালীর বসতঘর, একটি রান্নাঘর ও একই বাড়ির মন্নান ঢালীর বসতঘর ও তার একটি রান্নাঘরসহ চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

 

 

 

ক্ষতিগ্রস্ত আনোয়ার ঢালী বলেন, আগুন আমাদের সব শেষ করে দিয়েছে। আমরা এখন কীভাবে বাঁচবো।

লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী বলেন, আগুনে চারটি ঘর পুড়ে গেছে। এতে তাদের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa