ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

শ্রীমঙ্গলে স্কুলছাত্র রকি হত্যার প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০   ৩১৫ বার পঠিত
শ্রীমঙ্গলে স্কুলছাত্র রকি হত্যার প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রকি হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবীতে এলাকাবাসী , শিক্ষক, ও ছাত্র-ছাত্রীরা মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় শ্রীমঙ্গল শহরের চৌমুহনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমেদ, সমাজকর্মী লিটন আহমেদ নিহত রকি’র চাচা জালাল আহমেদ।
এসময় মানববন্ধনে নিহত রকি’র মা মমতা বেগম ছেলে হত্যার সাথে জড়িতদের দ্রুত ফাঁসির দাবিতে বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন । তখন হৃদয়বিদায়ক দৃশ্যের অবতারণা সৃষ্টি হয়। রকির মা কেঁদে কেঁদে বলেন আমি আমার ছেলের হত্যার বিচার চাই, আমার ছেলেকে যারা মেরেছে আমি তাদের ফাঁসি চাই । আর কোনো মা যেনো এভাবে তার সন্তানের লাশ দেখতে না হয়।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa