সিলেটের গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম খানের নেতৃত্বে ৫০ বোতল ভারতীয় মদসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৮ জানুয়ারী) সকাল ১১.৩০টায় গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই মহিউদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ দুই জনকে আটক করতে সক্ষম হয় সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

আটককৃত দুইজন হলেন, মোঃ রাজন মিয়া (২৫) পিতা আবু বক্কর গ্রাম সুন্দাউরা থানা কোম্পনীগঞ্জ ও মোঃ জাহিদ হোসেন (২২) পিতা মানিক মিয়া গ্রাম ফুলতৈলছগাম থানা গোয়াইনঘাট।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি নিশ্চিত করেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম খান।