জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর (হরিপুর) ইউ/পি জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, জনাব মঈন উদ্দীন পাটওয়ারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব, সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব এটিইউ তাজ রহমান।
আজ তিনি এক শোকবার্তায় বলেন;- মরহুম মঈন উদ্দীন পাটওয়ারী একজন ত্যাগী ও সৎ ব্যক্তি ছিলেন। জাতীয় পার্টির একজন নিবেদিত প্রাণ ছিলেন,দলের দুঃসময়ে ও সু-সময়ে সকল অবস্থায় দলের সাথে ছিলেন, উনার এই মৃত্যুতে স্থানীয় পর্যায়ে আমরা একজন অভিভাবক হারালাম,এই শূন্যতা সহজে পুরণ হবার নয়,উনার ত্যাগ ও শ্রম জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মী শ্রদ্ধা ভরে স্বরণ রাখবে,
শোকবার্তায় তিনি মহান রাব্বুল আলামীনের কাছে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মহান রাব্বুল আলামীন যেনো তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করেন। আমীন।
