সিলেট আইনজীবী (বার) সমিতির নির্বাচনে সভাপতি পদে এটিএম ফয়েজ এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট ফজলুল হক সেলিম ও এডভোকেট মাহফুজুর রহমান নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সিলেট জেলা দায়রা ও জজ আদালতের এপিপি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহজাহান চৌধুরী।

আজ গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এডভোকেট শাহজাহান চৌধুরী তাদের অভিনন্দন জানান।

বিবৃতিতে তিনি বলেন, সিলেট আইনজীবী সমিতি দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সব সময় গৌরবময় ভূমিকা পালন করে এসেছে। সদ্য নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বলিষ্ঠ নেতৃত্বে আইনাঙ্গনের দুর্নীতি রোধে ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়ক শক্তি হিসেবে কাজ করতে সম্পূর্ণরূপে সক্ষম হবেন।