বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে বিদায়ের পর থেকেই টেনিস থেকে দূরে রয়েছেন রজার ফেদেরার। হাঁটুতে জোড়া অস্ত্রোপচারের ধকল সামলে নতুন বছরে অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই আবার কোর্টে ফেরার কথা ছিল সুইস গ্রেটের।

কিন্তু শতভাগ ফিট না হওয়ায় আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে খেলা হচ্ছে না ৩৯ বছর বয়সী ফেদেরারের।

সোমবার তার না খেলার বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। ২০০০ সালে অভিষেকের পর এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনে দেখা যাবে না ২০টি গ্র্যান্ড স্লামজয়ী সুইস তারকাকে।