রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক পাহাড়ি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কর্ণফুলী নদীর চৌধুরী ছড়া এলাকা থেকে শুক্রবার (২৩ অক্টোবর) আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউসার জানান, মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। লাশ দেখে ধারণা করা হচ্ছে ওই যুবক ৪-৫ দিন আগে মারা গেছে।
তার মৃত্যুর কারণ, শরীরে কোন আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।
