নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বড় বলাইখাঁ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ভুলতা ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান মোল্লা জানান, শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বড় বলাইখাঁ এলাকায় অজ্ঞাত ব্যাক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।লাশটির শরীর ও চোখের উপরে কয়েকটি স্থানে ক্ষত চিহ্ন দেখা গেছে।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, অজ্ঞাত স্থানে হত্যা করে দুর্বৃত্তরা লাশটি এখানে ফেলে রেখে গেছে। ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।