রাজশাহীর বাঘা উপজেলা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে ওই ছাত্রী বাদী হয়ে বাঘা থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা রিবন আহম্মেদ বাপ্পি (২৮) আডানী পৌরসভার চকসিংগা মহল্লার মৃত বাবুল হোসেনের ছেলে। তিনি আডানী পৌরসভা ছাত্রলীগের সভাপতি।
অভিযোগ সূত্রে জানা গেছে, রিবন আহম্মেদ বাপ্পি ওই ছাত্রীকে (১৮) বিযরে প্রলোভন দিয়ে গত জুলাই মাসের শেষ সপ্তাহে চকরপাডা গ্রামে এক বন্ধুর বািেডত নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এরপর থেকে ওই ছাত্রী বাপ্পিকে বিযরে জন্য চাপ দিতে থাকেন। কিন্তু বাপ্পি বিয়ে করতে রাজি না।
এভাবে তিনমাস অতিবাহিত হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ছাত্রী অবশেষে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় মামলা করলেন।
অভিযোগের বিষয়ে ছাত্রলীগ নেতা রিবন আহম্মেদ বাপ্পি বলেন, আসন্ন আডানী পৌরসভা নির্বাচনে আমি মেযর প্রার্থী। এ কারণে একটি মহল আমার সুনাম ক্ষুণ্ন করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমি এ ঘটনার সাথে সম্পৃক্ত না।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা হেেযছ। ওই ছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আসামিকেও গ্রেপ্তার করা হবে।
