মুজিব বর্ষের শপথ, সড়ক করব নিরাপদ এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে নিয়ে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে উপ-পরিচালক স্থানীয় সরকারের এ.কে.এম গালিভ খাঁনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্টান ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন বি আর টি এ ময়মনসিংহ সার্কেলের এ.ডি আব্দুল খালেক, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় , বি আর টি এ এর পরিদর্শক সাইফুল কবির, নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী, ট্রাপিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চানু সহ প্রসূখ।