উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর মাধ্যমে ব্রাক এর সহায়তায় পিছিয়ে পড়া জনগোষ্ঠির (হিজড়া) সদস্যদের নিয়ে এফজিডি অনুষ্ঠিত হয়।

সভায় করোনা কালীন ত্রান, কোভিড পরীক্ষা, স্বাস্থ্য সেবার মান সহ তাদের আর্থ-সামাজিক অবস্থা বিষয়ে আলোচনা হয়। এফজিডি পরিচালনা করেন লফস এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন ও প্রোগ্রাম এসিসটেন্ট সুলতানা রিজিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ব্রাক সমন্বয়ক মোঃ মহসিন আলী, রুডো’র নির্বাহী পরিচালক মোঃ সোহাগ আলী। এফজিডিতে দিনের আলো হিজরা সংঘ এর ১০ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন।