চট্টগ্রামে সদরঘাটের সম্পানঘাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ নাজিম উদ্দিন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন সদরঘাট নৌ থানা পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সাম্পান ঘাটে নৌ পুলিশের অভিযানকালে তাকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।
নাজিম উদ্দীন আনোয়ারা উপজেলার পারকিচরের দুধকুমড়া এলাকার মৃত আমিন মুন্সির ছেলে।
অভিযানে নেতৃত্ব দেওয়া সদরঘাট নৌ থানা পুলিশের এসআই নিউটন চৌধুরী বলেন, সাম্পানঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযানকালে নাজিম উদ্দীনের গতিবিধি সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে লুঙ্গির ভাঁজ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে সদরঘাট নৌ থানা পুুলিশের ওসি এবিএম মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার নাজিম উদ্দীন সীতাকুণ্ড ও আনোয়ারা থানা পুলিশের হাতে ইয়াবাসহ আগে ধরা পড়েছিলেন। বুধবার তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে ও জানা তিনি।
