সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা প্রশাসন ও মৎস কর্তকর্তা কার্যালয়ের আয়োজনে ইলিশ সংরক্ষণ অভিযানের কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮.০০ টা হতে রাত ১.০০ টা পর্যন্ত যমুনা নদীর অভবাহিকায় বিভিন্ন পয়েন্ট অভিযান পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ও উপজেলা মৎস্য অফিসার আতাউর রহমানসহ পুলিশ ফোর্স, আনসার ব্যাটালিয়ন ও অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে গভীর রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এ অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে নদীতে চলমান নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মা ইলিশ ধরার সময় অবৈধ ৫০০০০ মিটার কারেন্ট জাল, ০২ কেজি ইলিশ মাছ ও ০৩ জন জেলেকে আটক করা হয়। অদ্য ২১/১০/২০২০ তারিখে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত ০৩ জন জেলেকে প্রতিজনকে ৪০০০/- টাকা করে মোট ১২০০০/- টাকা জরিমানা করেন এবং জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। মাছগুলো রাতেই কাজিপুর আহমেদ আলী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, ১৪ই অক্টোবর হইতে ৪ঠা নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে লক্ষ্যে উপজেলা মৎস্য অফিস উপজেলা বিভিন্ন হাট বাজারে, জনসমাগম এলাকায়, যমুনা নদীর অবভাহিকায় বিভিন্ন পয়েন্টে নৌকা যোগে প্রচার মাইকিং,ব্যাপক প্রচারণা, ব্যানার-বিলবোর্ড, লিপলেট বিতরণ করে।
