কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ফেরের পথে ১৭ হাজার ২৩৫ পিস ইয়াবাসহ একটি ট্রাক জব্দ করেছে র্র্যাব ৭। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে লোহাগাড়া থানাধীন লোহাগাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ট্রাক জব্দের পর মোঃ জুয়েল রানাকে (৩২) গ্রেফতার করা হয়।
জুয়েল রানা পটুয়াখালীর বাউফলের বড়ি পাশা এলাকার আলীআকবরের ছেলে। র্র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন বলেন, গোপন সংবাদ ভিত্তিতে লোহাগাড়া বাজার এলাকায় ট্রাকটি থামানো হয়।
পরে ট্রাকে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে বিশেষ কৌশলে রাখা ১৭ হাজার ২৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল জানিয়েছে দীর্ঘদিন ধরে কাক্সবাজারের সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্রগ্রামসহ দেশের বিভিন্ন অন্জলে বিক্রি করে আসছে সে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যর আনুমানিক বাজার মূল্য ৮৬ লাখ ১৭ হাজার ৫০০ শত টাকা এবং উদ্ধারকৃত ট্রাকের মূল্য ৫০ লাখ টাকা বলেও জানান র্র্যাব কর্মকর্তা মাহামুদুল হাসান মামুন।
