বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের জামিরতলা গ্রামে দেওয়ানী মোকদ্দমায় সহকারী জজ আদালতের দেয়া নিষেধাজ্ঞা অমান্যকরে আনোয়ার হোসেন, জলিল সহ দূর্বৃত্তদের নিষেধাজ্ঞার জমি থেকে প্রকাশ্যে দিনের বেলায় দেশীয় অস্র নিয়ে মূল্যবান গাছ ও আখ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

জামিরতলা গ্রামের মোঃ সিদ্দিকুর রহমান বলেন, আমার নিজের কবলকৃত এবং ওয়ারীশ সুত্রে প্রাপ্ত জমি ভোগ দখল করে আসছি। প্রতিপক্ষরা আমাদের একই বংশের। প্রতিপক্ষরা কয়েক বছর পূর্বে হঠাৎ করে আমাদের জমিতে অবৈধ ভাবে জমির ফসল কেটে নিয়ে যায়। প্রতিসহিংস পরায়ন হয়ে প্রতিপক্ষরা সিদ্দিকের বসতঃবাড়ীতে হামলা করে।

তারিখ সিদ্দিকুর রহমান বরগুনার পাথরঘাটার সহকারী জজ আদালতে জমিতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আদালত বাদীর আবেদন আমলে নিয়ে নিষেধাজ্ঞা আদেশ দেন। আদালতের নিষেধাজ্ঞার কপি পেয়ে প্রতিপক্ষরা আরও ক্ষিপ্ত হয়ে শনিবার সিদ্দিকের জমিতে লোকজন নিয়ে মূল্যবানগাছ,আখ,নারিকেল,সুপারী নিয়ে যায় বলে সিদ্দিক অভিযোগ করেন।

সিদ্দিকুর রহমানের স্রী শারমিন জানায়, আমরা প্রতিপক্ষ, জলিল, আনোয়ার, হাসান, রিফাত প্রমূখ, আমাদের বাড়ীতে হামলা করে এবং হমকি দিচ্ছে।