টাঙ্গাইলের নাগরপুরে মহিলা মহাবিদ্যালয়ে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০ঘটিকা ভোট শুরু হয়েছে।
প্রতিনিধি নির্বাচনে ২জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেন ৪৭টি ভোটের মধ্যেমোঃআব্দুল মালেক কিবরিয়া ৩০, কামরুন্নাহার লাইলী১৪ এবং ৩ ভোট বাতিল হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহান দিক নির্দেশনায় নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে নিয়োজিত মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান এর উপস্থিতিতে ভোট গ্রহণ হয়েছে।
নাগরপুর মহিলা কলেজের প্রিন্সিপাল, নির্বাচন কমিশনার মোঃ আনিসুর রহমান বলেন ভোটারদের উপস্থিতে, সুন্দর সুশৃঙ্খলভাবে, আইন শৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টার মাধ্যমে সুষ্ঠ নির্বাচন সম্ভব হয়েছে। এসময় উপস্থিত ছিলেন এস.আই.সিরাজুল ইসলাম, এ এসআই মোঃকবির হোসেন,শিক্ষক বৃন্দ ও গণমাধ্যম কর্মী।
