টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২০ অক্টোবর ২০২০ ঢাকা-৫, নওগাঁ -৬ উপ নির্বাচনে ভোট ডাকাতি ও কারচুপির অভিযোগে ভোট বর্জন, সারাদেশের ন্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
এ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর দিকনির্দেশনায় নাগরপুর উপজেলা বিএনপি কে সংঘটিত করার লক্ষ্যে সকলকেই ঐক্য বদ্ধ থেকে আন্দোলন করার আহবান জানান নাগরপুর উপজেলা বিএনপি আহবায়ক (ভারপ্রাপ্ত) এম,এ,সালাম ’র সভাপতিত্বে উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আহাম্মদ আলী রানা ’র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক (সাবেক) মোঃ সেলিম মিয়া, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, নাগরপুর উপজেলা যুবদলের আহবায়ক ফনির হোসেন ভুঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম দিপন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাভলু, এলিম মাহমুদ, নাগরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সিঃসহ সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, নাগরপুর সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান, সাধারন সম্পাদক মীর খালিদ মাহবুব রাসেল।
নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির সাধারণ সম্পাদক আবুল কাশেম মানিক,সাবেক ছাত্রনেতা শাহজাহান সাজু ও গণমাধ্যম কর্মী।
