চট্টগ্রামের রাউজান থানাধীন শিকদারটেক মোড় এলাকা থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
এরা হলেন, রাউজানের পশ্চিম গুজরার মৃত খোকন দাশের ছেলে আকাশ দাশ (২৫) ও নগরের বন্দর থানার মধ্যম গোসাইলডাঙ্গার মৃত হাজী মোহাম্মদ ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৫)।
শুক্রবার দুপুরে র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে রাউজানের শিকদারটেক মোড় এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে আকাশের দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। এছাড়াও তারা দীর্ঘদিন যাবত অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে।
গ্রেপ্তার দুইজনকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন।
