যশোরের মণিরামপুরে দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন যশোর সদর উপজেলার জায়ন্তা গ্রামের মুক্তার গাজীর ছেলে বাদল (২৪) ও একই গ্রামের লোকমান হোসেনের ছেলে আবদুল আহাদ আলী (২৫)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে মনিরামপুর উপজেলার বারপাড়া গ্রামের ফাঁকা মাঠে এই ঘটনা ঘটে। নিহতরা ক্যাবল অপরাটের প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশের ধারণ ক্যাবল ব্যবসাকে কেন্দ্রে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

যশোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মণিরামপুর উপজেলার বারপাড়া গ্রামের ফাঁকা মাঠের মধ্যে ডিসলাইনের (ক্যাবল অপারেটর) কাজ করছিলেন বাদল ও আহাদ। অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের দুইজনকে অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে ঘটনাস্থলের বাদলের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, স্থানীয় লোকজন আবদুল আহাদকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। মণিরামপুর থানার ওসি, ডিবি পুলিশ ঘটনাস্থলে গেছেন। খুব দ্রুত ঘটনার কারণ ও জড়িতদের চিহ্নিত করা সম্ভব হবে।