নারী ধর্ষণ-নির্যাতন ও চাল-ডাল-তেল-সবজিসহ নিত্য প্রয়োাজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর জীবন বাঁচাও পদযাত্রা।
সামাজিক দুরত্ব বজায় রেখে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত পদযাত্রায় সিপিবি’র জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, নারী নেত্রী ফেরদৌস আরা মাহমুদা হেলেন, কেন্দ্রীয় নেত্রী মনিরা বেগম অনু, সাজেদা বেগম সাজু, বাম জোট সমন্বয়ক মোকছেদুর রহমান জুয়েলসহ অনেকেই অংশ নেয়।
পদযাত্রাটি ময়মনসিংহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
